ডেঙ্গুর বিস্তার ঠেকাতে মাঠে পৌরসভা, সাতক্ষীরার ৯ ওয়ার্ডে একযোগে… | আই নিউজ বিডি

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে মাঠে পৌরসভা, সাতক্ষীরার ৯ ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা অভিযান..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে মাঠে পৌরসভা, সাতক্ষীরার ৯ ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা অভিযান..
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে মাঠে পৌরসভা, সাতক্ষীরার ৯ ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা অভিযান..
ছবি: সংগৃহীত
ডেঙ্গুর বিস্তার রোধ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালনা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা :

ডেঙ্গুর বিস্তার রোধ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) সকালে পৌরসভার ৯টি ওয়ার্ডকে তিনটি গ্রুপে বিভক্ত করে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। কর্মসূচির আওতায় বিভিন্ন সড়ক, জনসমাগমস্থল ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশা নিধনে স্প্রে এবং জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।

অভিযানের অংশ হিসেবে ৬ নম্বর ওয়ার্ডের বাঁকাল কোল্ডস্টোরেজের সামনে, ৭ নম্বর ওয়ার্ডের বাঙালের মোড়-ইটাগাছা বউবাজার সড়ক, ১ নম্বর ওয়ার্ডের কাটিয়া এবং ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা পুলিশ ফাঁড়ির সামনে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। একই সময়ে পৌরসভার অন্য ওয়ার্ডগুলোতেও সংশ্লিষ্ট দলগুলো কাজ করে।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মো.ম লিয়াকত আলী, নির্বাহী প্রকৌশলী আলী হায়দার, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আক্তার হোসেন তালুকদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপসহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, স্যানিটারি ইন্সপেক্টর রবিউল আলম এবং কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস আলী।

এ ছাড়া বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা কর্মসূচিতে অংশ নেন।

এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী বলেন, “ডেঙ্গু রোধে জনসচেতনতা এবং নিয়মিত পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। সাতক্ষীরা পৌর এলাকায় ডেঙ্গুর বিস্তার রোধে পৌরসভা ও প্রশাসকের দিকনির্দেশনায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্প্রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এডিসের লার্ভা ধ্বংস করতে এবং পৌরবাসীকে নিরাপদ রাখতে আমাদের এই অভিযান শুধু আজ নয়, বরং পৌরসভার ৯টি ওয়ার্ডে নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ডেঙ্গু মোকাবিলায় পৌরবাসীর সচেতনতা ও সক্রিয় সহযোগিতা একান্ত কাম্য।”

কর্মসূচিতে সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; প্রত্যেক নাগরিককেও নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।  বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পানি এডিস মশার প্রজননক্ষেত্র হয়ে উঠতে পারে। তাই এসব স্থানে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

সাতক্ষীরা পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি পৌরবাসীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও মশকমুক্ত নগর পরিবেশ গড়ে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator