কামারখন্দে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার | আই নিউজ বিডি

কামারখন্দে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার..

মো. ইয়াছিন কবির avatar   
মো. ইয়াছিন কবির
কামারখন্দে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার..
কামারখন্দে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার..
ছবি: সংগৃহীত
****

ইয়াছিন কবির:

সিরাজগঞ্জের কামারখন্দে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর ১২ বছর বয়সী কিশোর জুনায়েদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার সকালে ভদ্রঘাট পশ্চিম খানপাড়া এলাকায় নদীর পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুনায়েদ ওই এলাকার মৃদু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চার বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে জুনায়েদ। এ সময় তিন বন্ধু সাঁতরে নদী থেকে উঠে আসতে পারলেও জুনায়েদ পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা ও জেলেরা জাল দিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। রাত পর্যন্ত চেষ্টা চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী থেকে আসা ডুবুরি দল শনিবার সকালে নিখোঁজের স্থান থেকে প্রায় ১৫০ মিটার দূরে নদীর ভেতর থেকে জুনায়েদের মরদেহ উদ্ধার করে।

কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল পৌনে ৯টার দিকে শিশুটির মরদেহ পাওয়া যায়। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।


কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.হাশমত আলী বলেন, আইনী প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator