সাত দফা দাবিতে ঢাকা থেকে কুষ্টিয়ামুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু | আই নিউজ বিডি

সাত দফা দাবিতে ঢাকা থেকে কুষ্টিয়ামুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সাত দফা দাবিতে ঢাকা থেকে কুষ্টিয়ামুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু..
সাত দফা দাবিতে ঢাকা থেকে কুষ্টিয়ামুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু..
ছবি: সংগৃহীত
****

গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে লংমার্চ-পূর্ব সমাবেশে জোটের নেতাকর্মীরা সমবেত হন। সমাবেশ শেষে কুষ্টিয়ার উদ্দেশে লংমার্চ শুরু করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, সংবিধান সংস্কারের অভাবে যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে, তার দায় সরকারি দলকে নিতে হবে। তাদের দাবি, সাত দফা দাবি অবিলম্বে মেনে নেওয়া না হলে বিরোধী দল এক দফা আন্দোলনে যেতে বাধ্য হবে।

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি

১. গণভোটের গণরায় বাস্তবায়ন করা।
২. জুলাই গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার নিশ্চিত করা।
৩. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বমূল্য নিয়ন্ত্রণ করা।
৪. বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন করা।
৫. আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা।
৬. প্রশাসনে সংকীর্ণ দলীয়করণ বিলোপ করা।
৭. দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করা।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator