ট্রান্সফরমার চুরির চেষ্টার অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক | আই নিউজ বিডি

ট্রান্সফরমার চুরির চেষ্টার অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ট্রান্সফরমার চুরির চেষ্টার অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক..
ট্রান্সফরমার চুরির চেষ্টার অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক..
ছবি: সংগৃহীত
****

পটুয়াখালীর গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টার অভিযোগে স্থানীয় বাসিন্দাদের হাতে আটক হয়েছেন গোলখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মনির হোসেন। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি নৌকাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে এ ঘটনা ঘটে। আটক মনির হোসেন ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে নলুয়াবাগী গ্রামের মজিবুল খলিফার বাড়ির সামনের বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন মনির হোসেন। এ সময় কয়েকজন জেলে বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাকে আটক করেন।

পরে স্থানীয় বাসিন্দারা তাকে দক্ষিণ-পূর্ব নলুয়াবাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখেন। পরদিন শুক্রবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রান্সফরমার চুরির চেষ্টার ঘটনায় মনির হোসেনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত নৌকাসহ আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ওসি আরও জানান, শনিবার (৩১ অক্টোবর) আসামিকে আদালতে পাঠানো হবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator