ভালুকায় বাড়ি দখলের চেষ্টা, এক কোটি ত্রিশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ | আই নিউজ বিডি

ভালুকায় বাড়ি দখলের চেষ্টা,  এক কোটি ত্রিশ লাখ  টাকা চাঁদা দাবির অভিযোগ..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ভালুকায় বাড়ি দখলের চেষ্টা,  এক কোটি ত্রিশ লাখ  টাকা চাঁদা দাবির অভিযোগ..
ভালুকায় বাড়ি দখলের চেষ্টা,  এক কোটি ত্রিশ লাখ  টাকা চাঁদা দাবির অভিযোগ..
ছবি: সংগৃহীত
এক কোটি  ত্রিশ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কামরুল ঢালী নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে। বাড়িটির মালিক রোকসানা পারভিন।..

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি:  ময়মনসিংহের ভালুকায় ‘মিম অ্যান্ড মাইছা ভিলা’ নামের একটি বাড়ি দখলের চেষ্টা, এক কোটি  ত্রিশ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কামরুল ঢালী নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে। বাড়িটির মালিক রোকসানা পারভিন।

অভিযোগ সূত্রে জানা যায়, সকালে দলবল নিয়ে ওই বাড়িতে গিয়ে মালিককে হুমকি-ধমকি দেন কামরুল ঢালী। এ সময় বাড়ির মালিকের কাছে  এক কোটি  ত্রিশ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবিকৃত টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া বাড়ির নিরাপত্তাকর্মীকে বের করে দেওয়ার অভিযোগও উঠেছে। বি এনপির বর্তমান প্রভাবশালী নেতাদের  নাম ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন কামরুল ঢালী। তাঁদের নাম ব্যবহার করে তিনি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় বাড়ির মালিক রোকসানা পারভিনের নিরাপত্তা এবং বাড়িটির মালিকানা সুরক্ষা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে কামরুল ঢালী  বলেন আমি দখল করিনি সে আমার বাসা আওয়ামীলীগের আমলে দখল নিয়েছে আমি তাকে বাসা বুঝিয়ে দিতে বলেছি। এই বিষয়ে সবাই অবগত আছেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর ইসলাম  জানান এ বিষয়ে কোন অভিযোগ পাইনি ।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator