সিরাজগঞ্জে পুলিশভ্যানের সামনে বিক্ষোভ: যুবলীগ-ছাত্রলীগের আরও ৩ কর্মী… | আই নিউজ বিডি

সিরাজগঞ্জে পুলিশভ্যানের সামনে বিক্ষোভ: যুবলীগ-ছাত্রলীগের আরও ৩ কর্মী গ্রেপ্তার..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সিরাজগঞ্জে পুলিশভ্যানের সামনে বিক্ষোভ: যুবলীগ-ছাত্রলীগের আরও ৩ কর্মী গ্রেপ্তার..
সিরাজগঞ্জে পুলিশভ্যানের সামনে বিক্ষোভ: যুবলীগ-ছাত্রলীগের আরও ৩ কর্মী গ্রেপ্তার..
ছবি: সংগৃহীত
****

সিরাজগঞ্জ মহাসড়কে পুলিশভ্যানের সামনে নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আরও তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ওই মিছিলে অংশগ্রহণের ঘটনায় মোট সাতজন গ্রেপ্তার হলেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৩০ অক্টোবর) সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে যুবলীগ কর্মী মোহাম্মদ রবিউল ইসলাম (৩১), পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার শরিফুল ইসলামের ছেলে যুবলীগ কর্মী মো. আশরাফুল ইসলাম সোহাগ (২৮) এবং রানীগ্রাম মধ্যপাড়া মহল্লার মোহাম্মদ আলমগীর হোসেনের ছেলে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ সাজু (১৭)।

ওসি মো. রাকিবুল হাসান বলেন, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তিনজনই বুধবার ভোরে মহাসড়কের ওই বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুই যুবলীগ কর্মীকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় এবং ছাত্রলীগ কর্মী সাজুকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) ভোরে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক এলাকায় পুলিশের একটি ভ্যানের সামনে বিক্ষোভ মিছিল করেন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই দিন অভিযান চালিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি লিটন শেখ, ছাত্রলীগ কর্মী আগুন শেখ, যুবলীগ কর্মী চান শেখ এবং সয়দাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আরমানকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, পুলিশভ্যানের সামনে নিষিদ্ধ সংগঠনের বিক্ষোভ মিছিলের ঘটনায় দায়িত্বে থাকা একজন এএসআই ও তিন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়।

Walang nakitang komento


News Card Generator