সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে গাবুরায় হাজারো বনজীবীর মানববন্ধন… | আই নিউজ বিডি

সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে গাবুরায় হাজারো বনজীবীর মানববন্ধন, গণঅনশনের হুঁশিয়ারি..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে গাবুরায় হাজারো বনজীবীর মানববন্ধন, গণঅনশনের হুঁশিয়ারি..
সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে গাবুরায় হাজারো বনজীবীর মানববন্ধন, গণঅনশনের হুঁশিয়ারি..
ছবি: সংগৃহীত
সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা, জেলে-বাওয়ালিদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপহরণ ও মুক্তিপণ আদায় বন্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে টানা পাঁচ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে মানববন্ধন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

 

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা, জেলে-বাওয়ালিদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপহরণ ও মুক্তিপণ আদায় বন্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে টানা পাঁচ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় সুন্দরবনসংলগ্ন দ্বীপবেষ্টিত গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার ইবতেদায়ি মাদ্রাসা মাঠে এ কর্মসূচি পালিত হয়। এতে সুন্দরবননির্ভর হাজারো জেলে, বাওয়ালি ও উপকূলীয় এলাকার বাসিন্দা অংশ নেন।

নাগরিক সমাজ, জেলে-বাওয়ালি ও সুন্দরবন উপকূলীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বনদস্যুদের বিরুদ্ধে স্লোগান দেন। তাঁদের স্লোগানের মধ্যে ছিল—‘নদী বাঁচাও, বন বাঁচাও’, ‘জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’, ‘সুন্দরবন থেকে জলদস্যুদের হটাও’, ‘বনজীবীদের জীবনের নিরাপত্তা চাই’ এবং ‘সুন্দরবন বাঁচলে দেশ বাঁচবে’।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও বনজীবী ফোরামের সভাপতি সালাউদ্দিন লিটন, চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার আব্দুর রহিম, কামরুল ইসলাম বাবলু, ইয়াসিন আরাফাত, মহিলা সদস্য ফরিদা পারভীন, পারুল আক্তার, সমাজকর্মী আশিকুর রহমান এবং জেলেদের পক্ষে ইকবাল হোসেন মন্টু, কবিরুল ইসলাম, রফিকুল ইসলাম ও মাস্টার আবু তালেবসহ অন্যরা।

বক্তারা বলেন, সুন্দরবন উপকূলের বহু মানুষের জীবিকা মাছ, কাঁকড়া আহরণ ও বনজ সম্পদের ওপর নির্ভরশীল। জীবিকার তাগিদে নদী ও বনে যেতে হয় তাঁদের। কিন্তু বনদস্যুদের অপতৎপরতা, অপহরণ ও মুক্তিপণ আদায়ের আশঙ্কা তাঁদের জীবন ও জীবিকাকে অনিশ্চয়তার মুখে ফেলছে বলে অভিযোগ করেন তাঁরা। এ পরিস্থিতি থেকে উত্তরণে সুন্দরবনে নিরাপত্তা জোরদার এবং বনজীবীদের নির্বিঘ্নে কাজ করার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, দস্যুদের আত্মসমর্পণসংক্রান্ত নাটক বন্ধ করে অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান পরিচালনা করে জেলে-বাওয়ালিদের নিরাপত্তা দিতে হবে। পাশাপাশি, এলাকায় থেকে যারা দস্যুদের সহযোগিতা করছে বলে অভিযোগ রয়েছে, তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

বন বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। তাঁদের অভিযোগ, বন বিভাগের সদস্যরা ড্রোন ব্যবহার করে জেলেদের শনাক্ত ও আটক করতে পারলেও বনদস্যুদের দমনে প্রত্যাশিত কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না। বনজীবীদের কাছ থেকে রাজস্ব আদায় করা হলেও তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না বলে অভিযোগ করেন তাঁরা। এ সময় বনজীবীদের নিরাপত্তায় বন বিভাগসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধন থেকে জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত, অপহরণ ও মুক্তিপণ আদায় বন্ধ এবং সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে গণঅনশনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

সুন্দরবন উপকূলের বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের জীবিকা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ ও কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

לא נמצאו הערות


News Card Generator