কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান ঘুষের টাকা সহ আটক ১ | আই নিউজ বিডি

কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান ঘুষের টাকা সহ আটক ১..

Sumon Kumar avatar   
Sumon Kumar
কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান ঘুষের টাকা সহ আটক ১..
কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান ঘুষের টাকা সহ আটক ১..
ছবি: সংগৃহীত
****

কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান ঘুষের টাকা সহ আটক ১

সুমন কুমার বিশ্বাস 
ঝিনাইদহ জেলা প্রতিনিধি 

ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানে ঘুসের টাকাসহ রাকিব হোসেন নামে এক ব্যক্তি হাতেনাতে ধরা পড়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে দুদকের  ঝিনাইদহ সমন্বিত কার্যালয়ের সদস্যরা অভিযান চালায়। এ সময় জমি রেজিস্ট্রি করতে আসা ব্যক্তিদের কাছ থেকে নেওয়া ঘুসের ৪ হাজার ৩০০ টাকাসহ তাকে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ঘুসের টাকাসহ ধরা পড়া ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করা হয়। এ সময় টাকাসহ হাতেনাতে ধরা পড়া ওই ব্যক্তি নিয়োগের কোন কাগজপত্র দেখাতে পারেননি। 

দুদকের সহকারী পরিচালক খালিদ মাহমুদ জানান, কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় টিপসই নেওয়ার সময় ঘুসের ৪ হাজার ৩০০ টাকাসহ রাকিব নামে একজনকে হাতেনাতে ধরা হয়। তিনি তার নিয়োগের কোন কাগজপত্র দেখাতে পারেননি। কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ওমেদার পদের রাকিব, শাকিল ও অঞ্জলি নামে তিনজনকে অফিস থেকে বের করে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাব-রেজিস্ট্রারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

তিনি আরো বলেন, পরে উপজেলা নির্বাহী অফিসার এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে টাকাসহ আটক রাকিবকে জরিমানা করেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator