শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার  সচেতনতায়  কুইজ .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার  সচেতনতায়  কুইজ ..

Ranajit Barman avatar   
Ranajit Barman
শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার  সচেতনতায়  কুইজ ..
শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার  সচেতনতায়  কুইজ ..
ছবি: সংগৃহীত
সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার আয়োজনে বৃহস্পতিবার(২৯ অক্টোবর) বেলা ১২টায়  উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ..

শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার  সচেতনতায়  কুইজ 

 শ্যামনগর প্রতিনিধি ঃ  জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার বিষয়ক সচেতনতামূলক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার আয়োজনে বৃহস্পতিবার(২৯ অক্টোবর) বেলা ১২টায়  উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  বিদ্যালয়ের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক জি এম মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী শিক্ষক রণজিৎ কুমার বর্মন, সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, শিক্ষক লিপিকা রায়,ভবসিন্ধু বৈদ্য, কো-অর্ডিনেটর অলক কুমার পাল প্রমুখ।  

 কমিউনিটি অর্গানাইজার মোমিনুর রহমানের পরিচালনায় বক্তারা বক্তব্যে বলেন পরিবেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মানুষে মানুষে জাতি, বর্ণ ও সম্প্রদায়গত পার্থক্য থাকলেও বাংলাদেশের নাগরিক হিসেবে সবার অধিকার সমান। মুন্ডা, ঋষি, জেলে কিংবা কাহার—পরিচয় যাই হোক না কেন, প্রত্যেকেরই নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় পরিচয় নিয়ে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। 
অনুষ্ঠানে আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।  

ছবি- শ্যামনগরে  জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার  সচেতনতায়  কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।  

 

 

Keine Kommentare gefunden


News Card Generator