চিরিরবন্দরে ট্রেনের ধাক্কায় আদিবাসী বৃদ্ধের মৃত্যু। | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চিরিরবন্দরে ট্রেনের ধাক্কায় আদিবাসী বৃদ্ধের মৃত্যু।

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
চিরিরবন্দরে ট্রেনের ধাক্কায় আদিবাসী বৃদ্ধের মৃত্যু।
চিরিরবন্দরে ট্রেনের ধাক্কায় আদিবাসী বৃদ্ধের মৃত্যু।
ছবি: সংগৃহীত
দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ..

বৃহস্পতিবার ২৯ অক্টোবর  দুপুর ১২ টায় উপজেলার রেলস্টেশনের পশ্চিমে রেলব্রীজের সন্নিকটে ঘটেছে। 

প্রত্যক্ষদর্শিগণ জানান, উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের চাপইল মাহাদানি এলাকার সুবল মার্ডি (৭৫) রেল লাইনের উপর দিয়ে হাঁটছিলেন। এসময় দিনাজপুর থেকে রংপুরগামী কমিউটার ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে অতিরিক্ত রক্ষক্ষরনে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। 

দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই রায়হান আলী জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। রেল লাইনের ধারেই তার বাড়ি। স্থানীয় সকলে জানিয়েছেন তিনি কানে কম শুনতে পেতেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Nenhum comentário encontrado


News Card Generator