মনপুরায় নির্বাচনি ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই পক্ষের হাতাহাতি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মনপুরায় নির্বাচনি ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই পক্ষের হাতাহাতি..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মনপুরায় নির্বাচনি ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই পক্ষের হাতাহাতি..
মনপুরায় নির্বাচনি ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই পক্ষের হাতাহাতি..
ছবি: সংগৃহীত
****

ভোলার মনপুরায় নির্বাচনি ব্যানার টাঙানোকে কেন্দ্র করে বিএনপির সম্ভাব্য দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাজিরহাট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সামনের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মনপুরা উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়নে একাধিক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তাদের মধ্যে উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমানের সমর্থকদের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল।

চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান অভিযোগ করেন, উপজেলা সদরের ঘটনাস্থলের সামনের একটি বিলবোর্ডে তার নির্বাচনি ব্যানার আগে থেকেই লাগানো ছিল। বৃহস্পতিবার তার সমর্থকেরা সেখানে পুনরায় ব্যানার লাগাতে গেলে আব্দুল খালেক সেলিম মোল্লার ভাইয়ের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার সৃষ্টি হয় বলে দাবি করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল খালেক সেলিম মোল্লা। তিনি জানান, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। ফেসবুকের মাধ্যমে বিষয়টি দেখেছেন ও শুনেছেন। তার দাবি, এ ঘটনায় তার সমর্থকেরা হাতাহাতি বা উত্তেজনার সঙ্গে জড়িত ছিলেন না।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ছাড়া দুই চেয়ারম্যান প্রার্থীর সঙ্গেও কথা বলেছেন তিনি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

Nenhum comentário encontrado


News Card Generator