পাথরঘাটায় ট্রলার ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু, আহত ২.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পাথরঘাটায় ট্রলার ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু, আহত ২..

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
পাথরঘাটায় ট্রলার ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু, আহত ২..
পাথরঘাটায় ট্রলার ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু, আহত ২..
ছবি: সংগৃহীত
জেলা প্রতিনিধি, বরগুনা।। 


বরগুনার পাথরঘাটায় ট্রলার ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের মধ্যে একজনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা খালে আনসার উদ্দিন খানের মালিকানাধীন ‘সীমা-৩’ ট্রলারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরের সাহায্যে পানি তুলে ট্রলারটি ধোয়া হচ্ছিল। এ সময় পাশ দিয়ে যাওয়া অন্য একটি ট্রলারের সঙ্গে ঘর্ষণের ফলে বৈদ্যুতিক তারের সংযোগে সমস্যা দেখা দেয়। এতে ট্রলারটি বিদ্যুতায়িত হলে কয়েকজন জেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। একপর্যায়ে দেলোয়ার খালের পানিতে পড়ে নিখোঁজ হন।
খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে স্থানীয় ডুবুরি মজিবর প্রায় এক ঘণ্টার চেষ্টায় খাল থেকে দেলোয়ারের মরদেহ উদ্ধার করেন। পাথরঘাটা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রফিকুল ইসলাম উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, উদ্ধার করা মরদেহ থানায় আনা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে। নিহত দেলোয়ার বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. জয়নাল খলিফা।

 

Nenhum comentário encontrado


News Card Generator