ঈশ্বরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আরমান শরীফের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঈশ্বরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আরমান শরীফের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি..

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
ঈশ্বরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আরমান শরীফের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি..
ঈশ্বরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আরমান শরীফের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি..
ছবি: সংগৃহীত
‎‎উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের ব্যানারে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে যুবদল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আরমান শরীফের নেতৃত্বে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে ছিল ব্যানার ও ফেস্টুন। তাঁদের দলীয় স্লোগানে পৌর শহরের বিভিন্ন সড়ক মুখর হয়ে ওঠে।

বিকেলে পৌর শহরের পাটবাজার থেকে র‍্যালিটি শুরু হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সামনে থেকে ঘুরে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আরমান শরীফ বলেন, যুবদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবসমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ঈশ্বরগঞ্জে যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। দেশ ও জনগণের স্বার্থে যুবসমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

র‍্যালি ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা ওবায়দুল্লাহ লিটন, ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সালমান সাদেক, সাবেক সহসভাপতি খন্দকার মারুফসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈশ্বরগঞ্জ পৌর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

לא נמצאו הערות


News Card Generator