কালাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
"হাত ধোয়ার নায়ক হোন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টায় কালাই উপজেলা পরিষদ চত্বরে কালাই উপজেলা প্রশাসনের ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ।
হাত ধোয়া প্রদর্শনীতে আরো উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ও উপজেলা টাস্কফোর্স জাতীয় স্যানিটেশন অভিযানের সদস্য সচিব মোঃ আল আমিন,
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাহিদ নাজনীন ডেইজিসহ উপজেলার সরকারী কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, হাত ধোয়ার নায়ক হোন এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় আমাদের কালাইয়ে ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হচ্ছে। কিভাবে হাত ধুতে হবে এবং হাত ধোয়ার মাধ্যমে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি সেই বিষয়টা শিক্ষার্থীরা দেখছে তারা হাতে কলমে শিখছে।আশা করি এর মাধ্যমে একটা সচেতনতা তৈরি হবে।হাত ধোয়ার কারণে আমরা অনেক রোগ থেকে বাঁচতে পারি। এ কারণে হাত ধোয়া একটা ছোট কাজ হলেও তা খুবই গুরুত্বপূর্ণ।
কালাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
কালাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী..
ছবি: সংগৃহীত
No comments found