কালিয়াকৈরে নাশকতা বন্ধ ও জড়িতদের গ্রেপ্তারের দাবি শ্রমিক নেতাদের.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালিয়াকৈরে নাশকতা বন্ধ ও জড়িতদের গ্রেপ্তারের দাবি শ্রমিক নেতাদের..

Riyajul  Ahmed Raju avatar   
Riyajul Ahmed Raju
কালিয়াকৈরে নাশকতা বন্ধ ও জড়িতদের গ্রেপ্তারের দাবি শ্রমিক নেতাদের..
কালিয়াকৈরে নাশকতা বন্ধ ও জড়িতদের গ্রেপ্তারের দাবি শ্রমিক নেতাদের..
ছবি: সংগৃহীত
****

কালিয়াকৈরে নাশকতা বন্ধ ও জড়িতদের গ্রেপ্তারের দাবি শ্রমিক নেতাদের

 

রিয়াজুল আহমেদ রাজু মাল্টিমিডিয়া রিপোর্টার (গাজীপুর) 

 

নাশকতা বন্ধ এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে সংবাদ সম্মেলন করেছে শ্রমিক সংগঠনগুলো।

 

বুধবার সকালে উপজেলার মৌচাক ইউনিয়ন অফিসের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমজাদ হোসেন।

 

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিকদল ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি হারুন অর রশিদ, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ উদ্দিন যুবরাজ, হাবিবুর রহমান, রওশন আলী বাবু ও নাসির উদ্দিন দেওয়ানসহ শ্রমিক নেতারা।

 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শ্রমিকদের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবির সঙ্গে তাঁরা একমত। তবে এ দাবিতে আন্দোলনের নামে মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড তাঁরা সমর্থন করেন না। তাঁদের মতে, শ্রমিকদের আন্দোলন হওয়া উচিত ন্যায্য মজুরি ও বেতন কাঠামো বাস্তবায়নের জন্য, নাশকতার জন্য নয়।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator