ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপারসহ সরঞ্জাম.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপারসহ সরঞ্জাম..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপারসহ সরঞ্জাম..
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপারসহ সরঞ্জাম..
ছবি: সংগৃহীত
****

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ব্যালট বক্সসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম পাঠানো হচ্ছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও পুলিশ সদস্যদের হাতে নির্বাচনি সরঞ্জাম তুলে দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

এ সময় তিনি জানান, ঠাকুরগাঁও-১ আসনের তিনটি উপজেলায় মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। সব কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার, ব্যালট বক্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম ভোটকেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

নির্বাচনে লড়ছেন পাঁচ প্রার্থী

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ, জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. খাদেমুল ইসলাম হাতপাখা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী বটগাছ এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র: কালবেলা

 

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator