কুমিল্লা সীমান্তে ১০ বিজিবি’র অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কুমিল্লা সীমান্তে ১০ বিজিবি’র অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার..

Comilla Correspondent avatar   
Comilla Correspondent
কুমিল্লা সীমান্তে ১০ বিজিবি’র অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার..
কুমিল্লা সীমান্তে ১০ বিজিবি’র অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার..
ছবি: সংগৃহীত
****

সীমান্তে নিরাপত্তা রক্ষা ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কুমিল্লা সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

​মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ৮:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
​বিজিবি সূত্র জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালকের নির্দেশনায় “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় অস্ত্র, মাদক ও চোরাচালান রোধে কঠোর অবস্থান নিয়েছে। এরই ধারাবাহিকতায় ১০ বিজিবি’র অধীনস্থ বিবিরবাজার বিওপির আওতাধীন শাহাপুর পোস্টের একটি টহল দল সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কটকবাজার নামক স্থানে অভিযান চালায়।

​এ সময় একটি পুরাতন প্লাস্টিক বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
​উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিনের বিষয়ে কোতোয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি, এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
​সীমান্ত সুরক্ষা, আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি এ ধরনের তৎপরতা ও কঠোর ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

Nema komentara


News Card Generator