মাদক, চুরি ছিনতাই, আত্মহত্যা, বাল্যবিবাহসহ সামাজিক অবক্ষয়, মোবাইলের অপব্যবহার রোধকল্পে সামাজিকভাবে উদ্যোগ নিতে হবে। সমাজ সংস্কারে সমাজের দায়িত্বশীল ব্যাক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, ঈমাম, পুরোহিতদের এগিয়ে আসতে হবে। সামাজিক অবস্থান নড়েবড়ে হয়ে গেছে। সম্মিলিতভাবে সমস্যার সমাধান করতে হবে।
মঙ্গলবার(২৭ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় সহকারি কমিশনার (ভুমি) শাহানা অাফরোজ, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবীসহ সকল কর্মকর্তা, সাংবাদিক, প্রতিষ্ঠান প্রধান, বীর মুক্তিযোদ্ধা, ঈমাম, বিজিবি, রাজনৈতিক ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট