সাতক্ষীরা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাতক্ষীরা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
সাতক্ষীরা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা..
সাতক্ষীরা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা..
ছবি: সংগৃহীত
সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডা. আবুল কালাম বাবলা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডা. আবুল কালাম বাবলা। সংগঠনের সাবেক সভাপতি জিএম নুর ইসলামের মৃত্যুতে সৃষ্ট শূন্য পদে নির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে সাতক্ষীরা শহরের লেকভিউয়ের যমুনা হলে সংগঠনের নির্বাহী কমিটির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ডা. আবুল কালাম বাবলা। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বিভিন্ন দিকনির্দেশনামূলক বিষয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা কামরুল ইসলাম ফারুক, সহসভাপতি মো. আব্দুর রব ওয়ার্ছি, তৈয়ব হাসান বাবু, অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, ফারহা দীবা খান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল ও মোহাম্মদ আলী সুজন।

এ ছাড়া বক্তব্য দেন অর্থ সম্পাদক মো. আমিনুল হক, শরিফুজ্জামান বিপুল, আশরাফুল করিম ধনী, অধ্যক্ষ রেজাউল করিম, মীর তাজুল ইসলাম রিপন, রেবেকা সুলতানা, মো. নাসির উদ্দিন, শেখ শফিক উদ-দৌলা সাগর, ডা. মহিদার রহমান, মো. নুরুল হক, সিএম নাজমুল ইসলাম, আবুল কালাম আজাদ, আব্দুল গফফার, জিএম সালাউদ্দিন ও শামসুজ্জোহা বাবলুসহ সংগঠনের নেতারা।

সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, নতুন সভাপতি নির্বাচন, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন, গঠনতন্ত্র সংশোধন, স্ট্যান্ডিং কমিটির কার্যক্রম পর্যালোচনা এবং নির্বাহী কমিটিতে সদস্য সংযোজন ও বিয়োজনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্তও গৃহীত হয়।

এ ছাড়া কলেজ শিক্ষক সমিতির নির্বাচনে ভোটের মাধ্যমে বিজয়ী সংগঠনের দুই সদস্যকে সংবর্ধনা দেওয়ার বিষয়েও আলোচনা করা হয়।

সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নাগরিক অধিকার রক্ষা এবং সাতক্ষীরার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমন্বিত ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের প্রয়াত সভাপতি জিএম নুর ইসলামসহ প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী।

এ সময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নির্বাহী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator