মাধবপুরে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কারাদণ্ড.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কারাদণ্ড..

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কারাদণ্ড..
মাধবপুরে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কারাদণ্ড..
ছবি: সংগৃহীত
মো. ইসমাইল মিয়া কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: 

হবিগঞ্জের মাধবপুরে মা-বাবাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে মো. ইসমাইল মিয়া নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ইসমাইল মিয়া উপজেলার ছাতিয়াইন এলাকার মল্লাই মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ইসমাইল মিয়া প্রায়ই মাদক সেবনের জন্য টাকা চেয়ে মা-বাবাকে মারধর করতেন। এ ছাড়া তিনি ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন বলে অভিযোগ রয়েছে। তাঁর এমন আচরণে অতিষ্ঠ হয়ে মা-বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন।
পরে অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাধবপুর থানাধীন ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর বিদ্যুৎ বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator