ফুলবাড়ীতে বিজিবির অভিযান ৯৫ হাজার টাকার যৌন উত্তেজক সিরাপ জব্দ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ফুলবাড়ীতে বিজিবির অভিযান ৯৫ হাজার টাকার যৌন উত্তেজক সিরাপ জব্দ..

MdMominul islam avatar   
MdMominul islam
ফুলবাড়ীতে বিজিবির অভিযান ৯৫ হাজার টাকার যৌন উত্তেজক সিরাপ জব্দ..
ফুলবাড়ীতে বিজিবির অভিযান ৯৫ হাজার টাকার যৌন উত্তেজক সিরাপ জব্দ..
ছবি: সংগৃহীত
ফুলবাড়ীতে বিজিবির অভিযান ৯৫ হাজার টাকার যৌন উত্তেজক সিরাপ জব্দ

 

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ৯৫ হাজার ৪০০ টাকা মূল্যের ৬৩৬ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছেন।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ অক্টোবর ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ খানপুর, মোহনপুর ও তফসি স্থায়ী পোস্টের বিজিবি সদস্যরা পৃথক তিনটি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে মোট ৬৩৬ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৯৫,৪০০ (পঁচানব্বই হাজার চার শত) টাকা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনতে কঠোর ভূমিকা পালন করা হবে।

Inga kommentarer hittades


News Card Generator