জয়পুরহাট

জয়পুরহাটের হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড

****
Eidok पर शेयर करें
জয়পুরহাটের হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড
फ़ोटो: संग्रहीत
জয়পুরহাটের পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
 
সোমবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ তসরুজ্জামান এ রায় দেন।
 
দণ্ডপ্রাপ্ত মোজাম পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের মৃত সোলেমানের ছেলে। তিনি পলাতক রয়েছেন।
 
মামলার বিবরণে জানা গেছে, পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের দিলীপ কুমারের স্ত্রীকে বিভিন্ন সময় কু প্রস্তাব দিতেন একই গ্রামের মোজাম। বিষয়টি তিনি স্বামী ও পরিবারকে জানালে ক্ষিপ্ত হয়ে মোজাম দিলীপকে মারধর করে। ২০০৩ সালের ২০ মে রাতে দিলীপ প্রসাব করতে বাহিরে গেলে আসামী পূর্ব পরিকল্পনা অনুযায়ী এক সহযোগীকে নিয়ে ঘরে ঢুকে তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে দিলীপ ঘরে এলে তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরের বাঁশের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। পরের দিন সকালে তার মরদরহ উদ্ধার করা হয়। ঘটনাটি প্রথমে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও পরে পুলিশ হত্যার সত্যতা পায়।
 
এ ঘটনায় পাঁচবিবি থানার তৎকালীন এসআই জাহাঙ্গীর আলম পাশা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত সোমবার এ রায় দেন। 
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ज़िला समाचार ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 37 Views ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ज़िला समाचार ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন 46 Views শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান, সাতক্ষীরায় প্রস্তুতি সভা ज़िला समाचार শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান, সাতক্ষীরায় প্রস্তুতি সভা 44 Views পূবাইলে নৈবাড়ী বাইতুস সালাত জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ज़िला समाचार পূবাইলে নৈবাড়ী বাইতুস সালাত জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 61 Views গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ: টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে রণক্ষেত্র ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ज़िला समाचार গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ: টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে রণক্ষেত্র ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক 21 Views পুত্রবধূর ছোড়া ইটে রক্তাক্ত ৭২ বছরের শ্বশুর, থানায় অভিযোগ ज़िला समाचार পুত্রবধূর ছোড়া ইটে রক্তাক্ত ৭২ বছরের শ্বশুর, থানায় অভিযোগ 99 Views না ফেরার দেশে চাঁদপুরের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম ज़िला समाचार না ফেরার দেশে চাঁদপুরের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম 56 Views