উল্লাপাড়ায় গজাইল শরাফতিয়া আলীম মাদ্রাসার ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

উল্লাপাড়ায় গজাইল শরাফতিয়া আলীম মাদ্রাসার ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন..

Md Bawezid Hossain avatar   
Md Bawezid Hossain
উল্লাপাড়ায় গজাইল শরাফতিয়া আলীম মাদ্রাসার ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন..
উল্লাপাড়ায় গজাইল শরাফতিয়া আলীম মাদ্রাসার ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন..
ছবি: সংগৃহীত
****

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের গজাইল শরাফতিয়া আলীম মাদ্রাসার নতুন চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

সোমবার (২৬ অক্টোবর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আরিফুল হকের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সহকারী প্রকৌশলী খোন্দকার শহিদুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা উপসহকারী প্রকৌশলী রুহুল আমিন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ বি এম আব্দুস সাত্তার, উল্লাপাড়া উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মো. আব্দুল বারী এবং গজাইল অনার্স কলেজের অধ্যক্ষ মুঞ্জিলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নতুন চারতলা ভবনটি নির্মিত হলে মাদ্রাসার শ্রেণিকক্ষের সংকট কমার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। তবে ভবনটির নির্মাণ ব্যয়, প্রকল্পের মেয়াদ ও অর্থায়ন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

No comments found


News Card Generator