উল্লাপাড়ায় গজাইল শরাফতিয়া আলীম মাদরাসার ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

****
Eidok-এ শেয়ার
উল্লাপাড়ায় গজাইল শরাফতিয়া আলীম মাদরাসার ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের গজাইল শরাফতিয়া আলীম মাদরাসার নতুন চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

সোমবার (২৬ অক্টোবর) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আরিফুল হকের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় মাদরাসার শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সহকারী প্রকৌশলী খোন্দকার শহিদুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা উপসহকারী প্রকৌশলী রুহুল আমিন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ বি এম আব্দুস সাত্তার, উল্লাপাড়া উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মো. আব্দুল বারী এবং গজাইল অনার্স কলেজের অধ্যক্ষ মুঞ্জিলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নতুন চারতলা ভবনটি নির্মিত হলে মাদরাসার শ্রেণিকক্ষের সংকট কমার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। তবে ভবনটির নির্মাণ ব্যয়, প্রকল্পের মেয়াদ ও অর্থায়ন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলার খবর আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 107 ভিউ খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু জেলার খবর খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 73 ভিউ শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক জেলার খবর শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 25 ভিউ তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জেলার খবর তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 45 ভিউ শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি জেলার খবর শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 71 ভিউ সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ জেলার খবর সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ 59 ভিউ সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার জেলার খবর সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার 69 ভিউ