মুকসুদপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে সংবর্ধনা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মুকসুদপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
মুকসুদপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
মুকসুদপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
ছবি: সংগৃহীত
মোঃ মামুন মোল্লা মুকসুদপুর প্রতিনিধি

মুকসুদপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

গোপালগঞ্জের মুকসুদপুরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২৬ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম। 
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং নওহাটা এমআরএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শওকত আলী মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম এন নাইম, তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দীন (এসজে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল। এছাড়া বক্তব্য দেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল রোমান, লোহাচূড়া মাদ্রাসার অধ্যক্ষ মো. ওয়াহিদুজ্জামান এবং গোবিন্দপুর আব্দুল হাই মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন।
কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দীন (এসজে) মডেল উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সৌমজিৎ পাল ও তাফসিয়া তাহরিনা সাফা।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক মূল্যবোধ বিকাশে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছর মুকসুদপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় স্কুল পর্যায়ে ৫২ জন এবং দাখিল পরীক্ষায় মাদ্রাসা পর্যায়ে ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। মোট ৫৫ জন কৃতী শিক্ষার্থীকে উৎসাহিত করা এবং অন্য শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করার লক্ষ্যে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

لم يتم العثور على تعليقات


News Card Generator