এনসিপির সহযোগী সংগঠন ওলামা অ্যালায়েন্স থেকে মাওলানা সানাউল্লাহ খানের পদত্যাগ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

এনসিপির সহযোগী সংগঠন ওলামা অ্যালায়েন্স থেকে মাওলানা সানাউল্লাহ খানের পদত্যাগ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
এনসিপির সহযোগী সংগঠন ওলামা অ্যালায়েন্স থেকে মাওলানা সানাউল্লাহ খানের পদত্যাগ..
এনসিপির সহযোগী সংগঠন ওলামা অ্যালায়েন্স থেকে মাওলানা সানাউল্লাহ খানের পদত্যাগ..
ছবি: সংগৃহীত
****

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স’-এর সদস্যসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মাওলানা সানাউল্লাহ খান। একই সঙ্গে তিনি সংগঠনটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) ব্যক্তিগত কারণ দেখিয়ে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সমন্বয়ক মাওলানা ত্বহা মাহমুদ।

এর আগে গত ২৩ অক্টোবর এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে মাওলানা সানাউল্লাহ খানকে দলের ধর্মবিষয়ক সম্পাদক করা হয়েছিল। তবে নতুন কমিটিতে আলেমদের প্রতিনিধিত্ব আগের চারজন থেকে কমিয়ে দুজনে নামিয়ে আনার প্রতিবাদে গত ২৪ অক্টোবর (শনিবার) নিজেদের অবস্থান তুলে ধরে ওলামা অ্যালায়েন্স। সেখানে সংগঠনের পক্ষ থেকে আলেমদের যথাযথ প্রতিনিধিত্ব ও মর্যাদা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

এমন প্রেক্ষাপটে মাওলানা সানাউল্লাহ খানের পদত্যাগের বিষয়টি সামনে এলেও, তিনি পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। নতুন কমিটিতে দায়িত্ব পাওয়া কিংবা আলেমদের প্রতিনিধিত্ব নিয়ে সম্প্রতি সৃষ্ট বিতর্কের সঙ্গে এই পদত্যাগের সরাসরি কোনো সংযোগ রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি।

ওলামা অ্যালায়েন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক ও সাংগঠনিক পরিসরে আলেমদের ন্যায্য অধিকার, আত্মমর্যাদা ও অংশীদারত্ব নিশ্চিতের লড়াই অব্যাহত থাকবে। সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা আলেমসমাজের স্বার্থ ও প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের ভিত্তিতেই নির্ধারিত হবে।

לא נמצאו הערות


News Card Generator