ডি৩ ট্রফি নিলামে তাসকিন-তানজিদকে টপকে সর্বোচ্চ দামে শরিফুল ইসলাম.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ডি৩ ট্রফি নিলামে তাসকিন-তানজিদকে টপকে সর্বোচ্চ দামে শরিফুল ইসলাম..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ডি৩ ট্রফি নিলামে তাসকিন-তানজিদকে টপকে সর্বোচ্চ দামে শরিফুল ইসলাম..
ডি৩ ট্রফি নিলামে তাসকিন-তানজিদকে টপকে সর্বোচ্চ দামে শরিফুল ইসলাম..
ছবি: সংগৃহীত
বিসিবির নতুন ফরম্যাটের 'ডি৩ ট্রফি'র নিলামে তাসকিন ও তানজিদকে পেছনে ফেলে সবচেয়ে চড়া দামে বিক্রি হয়েছেন শরিফুল ইসলাম। তবে কত পয়েন্টে দল পেলেন মুস্তাফিজ?..

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন তিন ফরম্যাটের টুর্নামেন্ট 'ডি৩ ট্রফি'র নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ঢাকার একটি হোটেলে সোমবার অনুষ্ঠিত এই নিলামে ২৩ মিলিয়ন পয়েন্টের বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছে সিটিজেন্স ব্যাংক ভারতীয় ধারাভাষ্যকার চারু শর্মার পরিচালনায় অনুষ্ঠিত এই আয়োজনে পেসার তাসকিন আহমেদ ২১ মিলিয়ন পয়েন্টে ওয়ালটনে এবং ওপেনার তানজিদ হাসান ২০ মিলিয়ন পয়েন্টে ফরচুন গ্রুপে যোগ দিয়েছেন

নিলামে অন্যান্য তারকা ক্রিকেটারদের মধ্যে সাইফ হাসানকে ১৯.৫ মিলিয়ন পয়েন্টে সেভেন রিং এবং হাসান মাহমুদকে সমান ১৯.৫ মিলিয়ন পয়েন্টে ব্লু স্টার কিনে নিয়েছে এছাড়া জাকের আলীকে ১৮ মিলিয়ন পয়েন্টে সিটিজেন্স ব্যাংক এবং লিটন কুমার দাসকে ১৫ মিলিয়ন পয়েন্টে দলে টেনেছে ওয়ালটন তবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে তুলনামূলক কম, অর্থাৎ মাত্র ৭ মিলিয়ন পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিং বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, মেলবোর্ন রেনিগেডসের হয়ে বিগ ব্যাশ লিগে খেলার কারণে মুস্তাফিজ টি-টোয়েন্টি পর্বে অনুপস্থিত থাকবেন এবং কেবল ওডিআই পর্বে অংশগ্রহণ করবেন

বিসিবির এই নতুন ইভেন্টে খেলোয়াড়দের আর্থিক মূল্য সরাসরি টাকায় না দিয়ে নিলামের পয়েন্টের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে টুর্নামেন্টের ৬টি দল ২৭৫ জন ক্রিকেটারের তালিকা থেকে ২২ জন করে মোট ১৩২ জন খেলোয়াড় বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে প্রতিটি দলের জন্য খেলোয়াড় কেনার সর্বোচ্চ বাজেট নির্ধারণ করা হয়েছে ১০০ মিলিয়ন পয়েন্ট তবে খেলোয়াড়দের ম্যাচের ফি সবার জন্য নির্দিষ্ট ও সমান রাখা হয়েছে; যার মধ্যে প্রথম শ্রেণির ম্যাচের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা, ওডিআইয়ের জন্য ১ লাখ টাকা এবং টি-টোয়েন্টির জন্য ৮০ হাজার টাকা ধরা হয়েছে

আগামী ১৫ ডিসেম্বর থেকে ডি৩ ট্রফির টি-টোয়েন্টি পর্ব দিয়ে এই টুর্নামেন্টের পর্দা উঠবে আসরের উদ্বোধনী ম্যাচ, ফাইনাল এবং বেশিরভাগ ম্যাচ বরিশালে অনুষ্ঠিত হবে, আর সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে পরবর্তীতে জানুয়ারি মাসে চার দিনের লাল বলের খেলা এবং মে মাসে ৫০ ওভারের ওডিআই পর্ব অনুষ্ঠিত হবে সব মিলিয়ে তিন ফরম্যাট মিলে মোট ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে

Nenhum comentário encontrado


News Card Generator