মিশিগানে ট্রাম্পের নির্বাচনি প্রচারে মঞ্চ মাতিয়েছেন বিশ্বখ্যাত র‍্যাপার নিকি মিনাজ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মিশিগানে ট্রাম্পের নির্বাচনি প্রচারে মঞ্চ মাতিয়েছেন বিশ্বখ্যাত র‍্যাপার নিকি মিনাজ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মিশিগানে ট্রাম্পের নির্বাচনি প্রচারে মঞ্চ মাতিয়েছেন বিশ্বখ্যাত র‍্যাপার নিকি মিনাজ..
মিশিগানে ট্রাম্পের নির্বাচনি প্রচারে মঞ্চ মাতিয়েছেন বিশ্বখ্যাত র‍্যাপার নিকি মিনাজ..
ছবি: সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে চমক দেখালেন জনপ্রিয় র‍্যাপার নিকি মিনাজ। ট্রাম্পের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি মঞ্চে উঠে তিনি ঠিক কী বললেন?..

মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ময়দান উত্তপ্ত হয়ে উঠেছে এরই ধারাবাহিকতায় মিশিগানের পোর্ট হিউরনে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একই মঞ্চে হাজির হয়ে বড় চমক সৃষ্টি করেছেন বিশ্বখ্যাত র‍্যাপার নিকি মিনাজ রিপাবলিকান প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে তিনি দাবি করেন, ট্রাম্প পুরো দেশের রাজনৈতিক আবহাওয়া বদলে দিয়েছেন এবং মার্কিন জনগণকে একটি সুন্দর ভবিষ্যতের আশা জুগিয়েছেন

জনসভায় ব্র্যান্ডের সোনালি রঙের স্যুট পরিহিত নিকি মিনাজ উপস্থিত জনতাকে সাথে নিয়ে ট্রাম্প এবং মিশিগানের রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে স্লোগান দেন ডোনাল্ড ট্রাম্পের কিছু নীতি নিয়ে অতীতে সমালোচনা করলেও নিজেকে তাঁর 'এক নম্বর ভক্ত' হিসেবে আখ্যায়িত করেন এই সংগীত তারকা তিনি বলেন, দেশের সার্বিক মোড় ঘোরানোর জন্য এই গুরুত্বপূর্ণ সময়ে রিপাবলিকান প্রার্থীদের জয়ী করা অত্যন্ত জরুরি মিনাজের এই সমর্থনের পর ট্রাম্পও প্রকাশ্যে তাঁর রূপ ও বুদ্ধিমত্তার ভূয়সী প্রশংসা করেন

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তাঁর বিশেষ বিমান 'এয়ার ফোর্স ওয়ানে' চড়ে মিশিগানে পৌঁছান ত্রিনিদাদ ও টোবাগোতে জন্মগ্রহণকারী এই র‍্যাপার বিমান ভ্রমণের সময় হোয়াইট হাউসের খালি থাকা প্রেস সেক্রেটারি পদের জন্য কাল্পনিক এক সাক্ষাৎকার দেওয়ার অভিনয় করে একটি ভিডিও তৈরি করেন মিনাজ, যা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) পোস্ট করা হয় উল্লেখ্য, এর আগেও ট্রাম্পের 'গোল্ড কার্ড' ভিসাসহ কয়েকটি ইস্যুতে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন এই পপ তারকা

অন্যদিকে, মিশিগানের সিনেট আসনে ডেমোক্রেট প্রার্থী আবদুল এল-সায়েদ এবং রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে ডেমোক্রেট প্রার্থীর পক্ষে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মাঠে নামলেও, ট্রাম্প এল-সায়েদের ধর্মীয় পরিচয় টেনে বিতর্কিত মন্তব্য করেছেন আগামী ৩ নভেম্বরের এই মধ্যবর্তী নির্বাচনই নির্ধারণ করবে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত কোন দলের হাতে থাকবে

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator