পটুয়াখালী সদর থানা এলাকায় চুরির অভিযোগে মোঃ রবিউল হোসেন নাঈম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া একটি টিউবওয়েল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার রবিউল হোসেন নাঈম পটুয়াখালী সদর উপজেলার টাউন বহালগাছিয়া এলাকার মোঃ হিরন হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চুরির ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া একটি টিউবওয়েল উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
'Eye News BD' app
Comments 0