রোমানিয়ার নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রোমানিয়ার নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রোমানিয়ার নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান..
রোমানিয়ার নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান..
ছবি: সংগৃহীত
****

রোমানিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় লুকা নিকুলেস্কুকে আন্তরিক উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পাঠানো এক অভিনন্দন বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী রোমানিয়ার নতুন প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ও দায়িত্বপূর্ণ কর্মজীবনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

শনিবার (২৪ অক্টোবর) রোমানিয়ার বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারের আহ্বান

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ এবং রোমানিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও জোরদার করতে বাংলাদেশ সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বহুলাংশে সম্প্রসারিত হবে। বিশেষ করে বাণিজ্য সম্প্রসারণ, কর্মী অভিবাসন ও শ্রমবাজার সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য সম্ভাব্য ক্ষেত্রগুলোতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।

একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে বাংলাদেশ ও রোমানিয়ার মধ্যকার বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে রোমানিয়ার প্রধানমন্ত্রী লুকা নিকুলেস্কুর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন।

বার্তার শেষাংশে বাংলাদেশের প্রধানমন্ত্রী রোমানিয়ার নতুন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রোমানিয়া দেশের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator