সাতক্ষীরা প্রেসক্লাবে মানবকণ্ঠের বর্ষপূর্তি উৎসব, সাংবাদিকতায়… | আই নিউজ বিডি

সাতক্ষীরা

সাতক্ষীরা প্রেসক্লাবে মানবকণ্ঠের বর্ষপূর্তি উৎসব, সাংবাদিকতায় স্বাধীনতা ও দায়িত্বশীলতার আহ্বান

সত্যনিষ্ঠ সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা ও জনস্বার্থে সংবাদ প্রকাশের প্রত্যয় নিয়ে সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন..
Eidok پر شیئر
সাতক্ষীরা প্রেসক্লাবে মানবকণ্ঠের বর্ষপূর্তি উৎসব, সাংবাদিকতায় স্বাধীনতা ও দায়িত্বশীলতার আহ্বান
تصویر: ماخوذ

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

সত্যনিষ্ঠ সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা ও জনস্বার্থে সংবাদ প্রকাশের প্রত্যয় নিয়ে সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি অন্যায়-অবিচারের বিরুদ্ধে সাংবাদিকদের সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী। দৈনিক মানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল বলেন, “পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ আর সাংবাদিকরা হলেন জাতির জাগ্রত বিবেক। স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সত্য প্রকাশে সাংবাদিকদের আরও সাহসী ভূমিকা পালন করতে হবে।”

তিনি বলেন, দৈনিক মানবকণ্ঠ বিগত ১৫ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের অধিকার ও জনস্বার্থের কথা তুলে ধরেছে। আগামী দিনেও পত্রিকাটি এই ধারা অব্যাহত রেখে অন্যায়-অবিচারের বিরুদ্ধে এবং দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘ পথচলা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও দৈনিক যুগের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হবি, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও শহর শাখার সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান, সেক্রেটারি নুরুন্নবী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার সাবেক আহ্বায়ক মো. আরাফাত হোসাইন।

সভায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি মো. জিল্লুর রহমান, দৈনিক সাতক্ষীরার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মীর আবুবক্করসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভা শেষে অতিথিরা সম্মিলিতভাবে কেক কেটে দৈনিক মানবকণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এ সময় পত্রিকাটির সাফল্য, সমৃদ্ধি ও ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানানো হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং জনস্বার্থে সত্য প্রকাশের অঙ্গীকারকে আরও জোরালো করার প্রত্যয় তুলে ধরে।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন ضلع کی خبریں মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন 22 Views গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন ضلع کی خبریں গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন 30 Views কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ ضلع کی خبریں কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ 32 Views কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের ضلع کی خبریں কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের 62 Views সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ضلع کی خبریں সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার 118 Views পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত ضلع کی خبریں পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 70 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? ضلع کی خبریں ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 64 Views