সাতক্ষীরা প্রেসক্লাবে মানবকণ্ঠের বর্ষপূর্তি উৎসব, সাংবাদিকতায়… | আই নিউজ বিডি

সাতক্ষীরা

সাতক্ষীরা প্রেসক্লাবে মানবকণ্ঠের বর্ষপূর্তি উৎসব, সাংবাদিকতায় স্বাধীনতা ও দায়িত্বশীলতার আহ্বান

সত্যনিষ্ঠ সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা ও জনস্বার্থে সংবাদ প্রকাশের প্রত্যয় নিয়ে সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন..
Поделиться в Eidok
সাতক্ষীরা প্রেসক্লাবে মানবকণ্ঠের বর্ষপূর্তি উৎসব, সাংবাদিকতায় স্বাধীনতা ও দায়িত্বশীলতার আহ্বান
Фото: из открытых источников

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

সত্যনিষ্ঠ সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা ও জনস্বার্থে সংবাদ প্রকাশের প্রত্যয় নিয়ে সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি অন্যায়-অবিচারের বিরুদ্ধে সাংবাদিকদের সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী। দৈনিক মানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল বলেন, “পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ আর সাংবাদিকরা হলেন জাতির জাগ্রত বিবেক। স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সত্য প্রকাশে সাংবাদিকদের আরও সাহসী ভূমিকা পালন করতে হবে।”

তিনি বলেন, দৈনিক মানবকণ্ঠ বিগত ১৫ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের অধিকার ও জনস্বার্থের কথা তুলে ধরেছে। আগামী দিনেও পত্রিকাটি এই ধারা অব্যাহত রেখে অন্যায়-অবিচারের বিরুদ্ধে এবং দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘ পথচলা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও দৈনিক যুগের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হবি, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও শহর শাখার সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান, সেক্রেটারি নুরুন্নবী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার সাবেক আহ্বায়ক মো. আরাফাত হোসাইন।

সভায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি মো. জিল্লুর রহমান, দৈনিক সাতক্ষীরার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মীর আবুবক্করসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভা শেষে অতিথিরা সম্মিলিতভাবে কেক কেটে দৈনিক মানবকণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এ সময় পত্রিকাটির সাফল্য, সমৃদ্ধি ও ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানানো হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং জনস্বার্থে সত্য প্রকাশের অঙ্গীকারকে আরও জোরালো করার প্রত্যয় তুলে ধরে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ Районные новости শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 32 Views কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ Районные новости কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 35 Views মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ Районные новости মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 38 Views সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Районные новости সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 62 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Районные новости সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 45 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Районные новости দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Районные новости সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 112 Views