ঢাকায় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের দুই স্বর্ণজয়.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঢাকায় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের দুই স্বর্ণজয়..

Md Mutasim Billah Bayzid avatar   
Md Mutasim Billah Bayzid
ঢাকায় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের দুই স্বর্ণজয়..
ঢাকায় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের দুই স্বর্ণজয়..
ছবি: সংগৃহীত
জামালপুর প্রতিনিধি
মো: মুতাসিম বিল্লাহ বায়জিদ

: রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ২য় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় প্রথমবারের মতো স্বর্ণপদক জয় করেছে জামালপুরের কারাতে খেলোয়াড়রা। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় জামালপুরের খেলোয়াড়রা দুটি স্বর্ণ ও দুটি তাম্রপদক অর্জন করে জেলার জন্য গৌরব বয়ে এনেছে।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে গত ২৩ ও ২৪ অক্টোবর রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জামালপুর জেলা থেকে মোট ২৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় ১০–১২ বছর বয়স ক্যাটাগরিতে কাতা ইভেন্টের পুরুষ একক বিভাগে অংশ নিয়ে স্বর্ণপদক অর্জন করে তাফহীম আল হোসাইন। অন্যদিকে, ১৬–১৭ বছর বয়স ক্যাটাগরিতে কুমিতে ইভেন্টের পুরুষ দ্বৈত ফাইট বিভাগে স্বর্ণপদক জয় করে আব্দুর রউফ।

এছাড়া ১৪–১৫ বছর বয়স ক্যাটাগরিতে কাতা ও কুমিতে ইভেন্টে পৃথকভাবে অংশ নিয়ে দুটি তাম্রপদক অর্জন করে আকিবুল ইসলাম বেলাল।

মার্শাল আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিক মোরশেদ বলেন, জাতীয় পর্যায়ের কারাতে প্রতিযোগিতায় জামালপুরের খেলোয়াড়দের এটাই প্রথম স্বর্ণপদক অর্জন। এ সাফল্য শুধু খেলোয়াড়দের ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো জামালপুর জেলার জন্য গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে এবং আরও পদক অর্জনের মাধ্যমে জেলার সুনাম বৃদ্ধি পাবে।

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান বলেন, প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন অত্যন্ত আনন্দের সংবাদ। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কারাতে খেলোয়াড়দের সবসময় সহযোগিতা করা হয়। ভবিষ্যতেও তাদের উন্নয়ন ও সাফল্যের জন্য আরও পৃষ্ঠপোষকতা করা হবে।

জামালপুরের কারাতে খেলোয়াড়দের এ অর্জন জেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, যথাযথ প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকলে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জন করতে পারবে জেলার প্রতিভাবান খেলোয়াড়রা।

コメントがありません


News Card Generator