স্বামীকে জড়িয়ে ধরাতেই ভাঙল স্ত্রীর ৫টি পাঁজর, নেপথ্যে মারাত্মক ভুল!.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

স্বামীকে জড়িয়ে ধরাতেই ভাঙল স্ত্রীর ৫টি পাঁজর, নেপথ্যে মারাত্মক ভুল!..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
স্বামীকে জড়িয়ে ধরাতেই ভাঙল স্ত্রীর ৫টি পাঁজর, নেপথ্যে মারাত্মক ভুল!..
স্বামীকে জড়িয়ে ধরাতেই ভাঙল স্ত্রীর ৫টি পাঁজর, নেপথ্যে মারাত্মক ভুল!..
ছবি: সংগৃহীত
****

ভালোবাসার সাধারণ এক উষ্ণ আলিঙ্গন যে শেষ পর্যন্ত হাড় ভাঙার কারণ হতে পারে, তা হয়তো কোনো দিন কল্পনাও করেননি চীনের এক দম্পতি। স্ত্রীর শীত লাগছে শুনে স্বামী পরম মমতায় তাকে একটু শক্ত করে জড়িয়ে ধরেছিলেন। কিন্তু সেই মৃদু জড়িয়ে ধরাতেই ভেঙে চুরমার হয়ে গেছে স্ত্রীর পাঁচটি পাঁজর এবং ফাটল ধরেছে আরও একটিতে!

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তোলা অবিশ্বাস্য এ ঘটনার পর চিকিৎসা পরীক্ষায় জানা গেছে, ওই নারী দীর্ঘদিন ধরে তীব্র ‘অস্টিওপোরোসিস’ বা মারাত্মক হাড়ক্ষয় রোগে ভুগছিলেন।

যেভাবে ঘটেছিল ঘটনাটি

চীনের স্থানীয় সংবাদমাধ্যম ‘জিংসি লাইভ’-এর বরাতে জানা যায়, চীনের বাসিন্দা ওয়াং পদবির ওই ব্যক্তির স্ত্রী রাতে শীত করার কথা জানালে তাকে উষ্ণতা দিতে জড়িয়ে ধরেন ওয়াং। কিন্তু আলিঙ্গনের মুহূর্তেই হাড় মচকে যাওয়ার বিকট শব্দ শুনতে পান তারা। তীব্র যন্ত্রণায় কাতর হয়ে ওই নারী তাৎক্ষণিকভাবে মাটিতে বসে পড়েন।

স্বামী ওয়াংয়ের দাবি, তিনি কোনো অতিরিক্ত বলপ্রয়োগ করেননি, স্বাভাবিকভাবেই স্ত্রীকে জড়িয়ে ধরেছিলেন। বিষয়টি যে হাড় ভেঙে যাওয়ার মতো আশঙ্কাজনক হতে পারে তা না বুঝতে পেরে তারা সারারাত যন্ত্রণা সহ্য করেন। পরদিন সকালে হাসপাতালে গিয়ে বুকের সিটি স্ক্যান করানোর পর চিকিৎসকেরা জানান, তার ৫টি পাঁজর ভেঙে গেছে এবং ষষ্ঠ পাঁজরে চিড় (হেয়ারলাইন ফ্র্যাকচার) ধরেছে।

তরুণ বয়সে হাড় ভেঙে যাওয়ার পেছনে যে ভুল

উহান এশিয়া হার্ট জেনারেল হাসপাতালের অস্থিশল্য বিশেষজ্ঞ (অর্থোপেডিক ফিজিশিয়ান) ইয়ান ইয়ানসিয়াং জানান, সাধারণ কম বয়সে এভাবে আলিঙ্গনের চাপে পাঁজর ভেঙে যাওয়ার ঘটনা বিরল। এর পেছনে মূল দায়ী চরম অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও সূর্যালোক না পাওয়া।

চিকিৎসকদের কাছ থেকে জানা যায়, ৪৫ থেকে ৫০ কেজি ওজনের ওই নারী অতিরিক্ত ক্র্যাশ ডায়েট করতেন এবং নিয়মিত রাতের খাবার বাদ দিতেন। এর পাশাপাশি তিনি রোদে বা সূর্যালোকের সংস্পর্শে আসতেন না বললেই চলে। বাসার কাছেই মাত্র ২-৩ মিনিটের দূরত্বে নিজস্ব পারিবারিক দোকানে সারাদিন বসে কাটাতেন। ফলে শরীর ভিটামিন-ডি ও ক্যালসিয়ামের অভাবে চরমভাবে অস্টিওপোরোসিসে আক্রান্ত হয়ে হাড়গুলোকে ভঙ্গুর করে তোলে।

চিকিৎসা ও পরামর্শ

চিকিৎসক ইয়ান জানান, ভাগ্যক্রমে পাঁজরের এই ভাঙনে ফুসফুস বা অভ্যন্তরীণ কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়নি। তাই অস্ত্রোপচার ছাড়াই ওষুধ, বিশেষ প্যাচ এবং পর্যাপ্ত বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা এই ঘটনার পর তরুণদের সতর্ক করে বলছেন, মাত্রাতিরিক্ত ক্র্যাশ ডায়েট, অসচেতন জীবনযাপন এবং রোদে না যাওয়ার কারণে অকালেই শরীরের হাড় চরম ঝুঁকিতে পড়ছে।

没有找到评论


News Card Generator