কচুয়ার লুনতি মধ্যপাড়া নির্মিত কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন মোঃ রায়হান মিয়া,.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কচুয়ার লুনতি মধ্যপাড়া নির্মিত কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন মোঃ রায়হান মিয়া,..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কচুয়ার লুনতি মধ্যপাড়া নির্মিত কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন  মোঃ রায়হান মিয়া,..
কচুয়ার লুনতি মধ্যপাড়া নির্মিত কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন  মোঃ রায়হান মিয়া,..
ছবি: সংগৃহীত
লুনতি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদটি উদ্বোধনের মধ্য দিয়ে এলাকার মুসল্লিদের দীর্ঘদিনের ধর্মীয় কার্যক্রম আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা। লুনতি গ্রামের পুরনো এ..

মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলার লুনতি মধ্যপাড়া নির্মিত কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় লুনতি গ্রামবাসীর আয়োজনে  উৎসবমুখর পরিবেশে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী এবং মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ খোরশেদ আলম মান্নান, উপজেলা বিএনপি নেতা শাহজালাল প্রধান জালাল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইসলাম মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, কচুয়া সরকারি কলেজের সাবেক ভিপি নুর মোহাম্মদ কচি, বিএনপি নেতা মাহবুব আলম মৃধা, জেলা বিএনপি নেতা মনজুর আহমদ সেলিম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম।

এছাড়াও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি ও সাবেক মেম্বার মোঃ রফিকুল ইসলাম প্রধান, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী বারেক, ৯ নং কড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর, উপজেলা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রনি তালুকদার, ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রধান ,ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাদেক, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, ছাত্রদল নেতা ইমতিয়াজ আহমেদ রাব্বি, মোঃ শামীমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

লুনতি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদটি উদ্বোধনের মধ্য দিয়ে এলাকার মুসল্লিদের দীর্ঘদিনের ধর্মীয় কার্যক্রম আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা। লুনতি গ্রামের পুরনো এই মসজিদটি এলাকায় ধর্মীয় শিক্ষা, ইবাদত-বন্দেগি ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Keine Kommentare gefunden


News Card Generator