কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতায় লিফলেট বিতরণ মোঃ রায়হান মিয়া.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতায় লিফলেট বিতরণ মোঃ রায়হান মিয়া..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতায় লিফলেট বিতরণ  মোঃ রায়হান মিয়া..
কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতায় লিফলেট বিতরণ  মোঃ রায়হান মিয়া..
ছবি: সংগৃহীত
জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন গ্রাম গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে। তাঁরা ডেঙ্গুর ঝুঁকি কমাতে সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান..

মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ 

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুরের কচুয়া উপজেলার কাদিরখিল গ্রামে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে কাদিরখিল সমাজকল্যাণ যুব সংঘ।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৭টায় ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ স্লোগানে সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে উপস্থিত অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। পরে সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। পাশাপাশি বাড়ির আঙিনা, সড়ক ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের পাশের আগাছা পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচির মাধ্যমে গ্রামবাসীকে বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং বসতবাড়ির আঙিনা পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হয়। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন আয়োজকেরা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আলাউদ্দিন সরকার, অ্যাডভোকেট মোঃ জসিম সরকার, শাহাদাত হোসেন মানিক মুন্সি, সভাপতি মোহাম্মদ উল্যাহ মুন্সী, সিনিয়র সহ-সভাপতি ফরহাদ প্রধানীয়া, সহ-সভাপতি রিপন সরকার, হানিফ প্রধান, হোসেন সরকার, কাউসার সিকদার, মহারাজ মুন্সী, রাসেল প্রধান, গোলাম কিবরিয়া মুন্সী, কাজল সিকদার, আবুল খায়ের দেওয়ান ও সাধারণ সম্পাদক মোঃ লিটন দরবেশ।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মাহবুব সিকদার, আইন সম্পাদক আলামিন দরবেশ, কোষাধ্যক্ষ মোজাম্মেল মুন্সী, প্রবাসী কল্যাণ সম্পাদক জিসান প্রধান, দপ্তর ও প্রচার সম্পাদক নাজমুল মুন্সী, চিকিৎসা বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান সাগর চৌধুরী, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক কাইয়ুম মুন্সী, সহ-দপ্তর সম্পাদক সুমন সরকারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কার্যনির্বাহী সদস্য ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে স্বেচ্ছাসেবীদের কাজের সুবিধার্থে অ্যাপ্রোন উপহার দেওয়ায় মোঃ তহিরুল ইসলাম পাটোয়ারী ও মোঃ হানিফ প্রধানীয়ার প্রতি সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
আয়োজকেরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন গ্রাম গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে। তাঁরা ডেঙ্গুর ঝুঁকি কমাতে সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

ছবিঃ কচুয়ার কাদিরখিল গ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ।

Keine Kommentare gefunden


News Card Generator