আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ..
আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ..
ছবি: সংগৃহীত
****

আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ

 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নে জি এম রবিউল্যাহ বাহারের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ইউনিয়নের কালিকাপুরে তাঁর নিজ বাড়ির ঈদগাহ ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্টু ও শাহিন মাহমুদের যৌথ সঞ্চালনায় বিভিন্ন ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ক্যান্টনমেন্ট কলেজের সহকারী অধ্যাপক ড. জিয়াউর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, উপজেলা পেশাজীবী দলের সহসভাপতি মাস্টার আমিনুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মিলন, সাতক্ষীরা জেলা তরুণ দলের সাবেক সহসভাপতি তাজুল হাসান সাদ এবং কালিগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাসান আলী।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন মাস্টার হাফিজুর রহমান, খোকন ঢালী, লুৎফর রহমান, ছাত্রদল নেতা মুন্না, মনিরুজ্জামানসহ কৃষ্ণনগর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

সমাবেশে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জি এম রবিউল্যাহ বাহার। তিনি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও ঐক্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

 

সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিজেদের মধ্যে যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা জোরদারের বিষয়ে আলোচনা করেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator