শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময়.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময়..

Ranajit Barman avatar   
Ranajit Barman
শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময়..
শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময়..
ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার(২২ অক্টোবর) সকালে মুন্সিগঞ্জ সুশীলন টাইগার পয়েন্টে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা ও সুশীলনের যেীথ উদ্যোগে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।..

শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

 শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়ন, অধিকার সুরক্ষা ও বিভিন্ন সমস্যা সমাধানে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার(২২ অক্টোবর) সকালে মুন্সিগঞ্জ সুশীলন টাইগার পয়েন্টে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা ও সুশীলনের যেীথ উদ্যোগে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ বক্তব্যে তাদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, ভূমিহীনদের মধ্যে খাস জমি প্রদান, নিরাপদ ও সুপেয় পানির সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অর্ন্তভুক্তি, আদিবাসী শিক্ষার্থীদের উপবৃত্তি ব্যবস্থা বৃদ্ধি করা, প্রশাসন ও আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে সমন্বয় সাধন সহ অন্যান্য বিষয় তুলে ধরেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ মুন্ডা সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, ভূমিহীনদের মধ্যে খাসজমি প্রদান, সুপেয় পানির সমস্যা সমাধান, শিক্ষা উপবৃত্তি নিশ্চিত করণ সহ অন্যান্য বিষয়ে আশ^াস প্রদান করেন।

এ সময় অতিথি হিসাবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ওমর শরীফ ফাহাদ, সুশীলন কর্মকর্তা মনিরুজ্জামান মনির প্রমুখ।

মতবিনিময় সভায় আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের মধ্যে বক্তব্য রাখেন রাম প্রসাদ মুন্ডা,গোপাল মুন্ডা, চম্পা মুন্ডা, বিথিকা মুন্ডা, নিলিমা মুন্ডা, অনুপ মুন্ডা,তাপস কুমার প্রমুখ।

ছবি- শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

 

Комментариев нет


News Card Generator