আলোকিত স্বপ্নের বিডি’র সম্পাদকের মায়ের মৃত্যুতে সাংবাদিক মহলে শোক | আই নিউজ বিডি

আলোকিত স্বপ্নের বিডি’র সম্পাদকের মায়ের মৃত্যুতে সাংবাদিক মহলে শোক

****
Eidok-এ শেয়ার
আলোকিত স্বপ্নের বিডি’র সম্পাদকের মায়ের মৃত্যুতে সাংবাদিক মহলে শোক
ছবি: সংগৃহীত

বাগেরহাট জেলা প্রতিনিধি:

জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম আলোকিত স্বপ্নের বিডি’র সম্পাদক ও প্রকাশক শেখ মিজানুর রহমানের মমতাময়ী মা মাহিরা বেগম (৬০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৫টা ১৩ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি স্বামী, দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। এদিকে, মাহিরা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আলোকিত স্বপ্নের বিডি পরিবারের সদস্যরা। তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক প্রকাশকারীরা বলেন, মায়ের মৃত্যু যেকোনো সন্তানের জন্য অপূরণীয় ক্ষতি। এই কঠিন সময়ে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন। মরহুমা মাহিরা বেগমের মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের আবহ বিরাজ করছে। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জেলার খবর সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 22 ভিউ শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 37 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 312 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন জেলার খবর ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 ভিউ