আলোকিত স্বপ্নের বিডি’র সম্পাদকের মায়ের মৃত্যুতে সাংবাদিক মহলে শোক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আলোকিত স্বপ্নের বিডি’র সম্পাদকের মায়ের মৃত্যুতে সাংবাদিক মহলে শোক..

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
আলোকিত স্বপ্নের বিডি’র সম্পাদকের মায়ের মৃত্যুতে সাংবাদিক মহলে শোক..
আলোকিত স্বপ্নের বিডি’র সম্পাদকের মায়ের মৃত্যুতে সাংবাদিক মহলে শোক..
ছবি: সংগৃহীত
****

বাগেরহাট জেলা প্রতিনিধি:

জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম আলোকিত স্বপ্নের বিডি’র সম্পাদক ও প্রকাশক শেখ মিজানুর রহমানের মমতাময়ী মা মাহিরা বেগম (৬০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৫টা ১৩ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি স্বামী, দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। এদিকে, মাহিরা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আলোকিত স্বপ্নের বিডি পরিবারের সদস্যরা। তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক প্রকাশকারীরা বলেন, মায়ের মৃত্যু যেকোনো সন্তানের জন্য অপূরণীয় ক্ষতি। এই কঠিন সময়ে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন। মরহুমা মাহিরা বেগমের মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের আবহ বিরাজ করছে। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator