ফুলবাড়ীতে ৪২ হাজার টাকার যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ২৯ বিজিবি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ফুলবাড়ীতে ৪২ হাজার টাকার যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ২৯ বিজিবি..

MdMominul islam avatar   
MdMominul islam
ফুলবাড়ীতে ৪২ হাজার টাকার যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ২৯ বিজিবি..
ফুলবাড়ীতে ৪২ হাজার টাকার যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ২৯ বিজিবি..
ছবি: সংগৃহীত
ফুলবাড়ীতে ৪২ হাজার টাকার যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ২৯ বিজিবি

 

দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ সুন্দরা বিওপি’র একটি টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, সুন্দরা বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৮৬ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত এসব সিরাজের আনুমানিক সিজার মূল্য ৪২ হাজার ৯০০ টাকা। তবে এ সময় চোরাচালানের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি কর্মকর্তা জানান, দেশের সীমান্ত রক্ষায় ও সীমান্ত এলাকা দিয়ে মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধ এবং জড়িতদের আইনের আওতায় আনতে বিজিবি’র এমন কঠোর ও পেশাদার অভিযান অব্যাহত থাকবে।

Walang nakitang komento


News Card Generator