কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও  লিফলেট বিতরণ  মোঃ রায়হান মিয়া,.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও  লিফলেট বিতরণ  মোঃ রায়হান মিয়া,..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও  লিফলেট বিতরণ    মোঃ রায়হান মিয়া,..
কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও  লিফলেট বিতরণ    মোঃ রায়হান মিয়া,..
ছবি: সংগৃহীত
বক্তারা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ, সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন এবং ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়ন জরুরি। সড়ক দুর্ঘটনা কমিয়ে মানুষের নিরাপদ চলাচল নিশ্চি..

মোঃ রায়হান মিয়া,  কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি। 

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) কচুয়া উপজেলা শাখার আয়োজনে উপজেলার সাচার বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিটি সাচার বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ ফাঁড়ির সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) কচুয়া উপজেলা শাখার সভাপতি মোঃ জিয়া উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,সাচার পুলিশ ফাড়ির ইনচার্জ সাজ্জাদ হোসেন, আতিকুর রহমান জুয়েল, ফারুক হোসেন, বোরহান উদ্দিন প্রধান, জিসান আহমেদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের অবশ্যই দক্ষ ও প্রশিক্ষিত হতে হবে। প্রশিক্ষণ ছাড়া গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে এবং সড়কে চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলতে হবে। পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ, সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন এবং ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়ন জরুরি। সড়ক দুর্ঘটনা কমিয়ে মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিভিন্ন দাবি জানান।

ছবি- কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক চাই (নিসচা'র) উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী।

Geen reacties gevonden


News Card Generator