বিয়ের দাবিতে খালাতো ভাইয়ের বাড়িতে তরুণীর অনশন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিয়ের দাবিতে খালাতো ভাইয়ের বাড়িতে তরুণীর অনশন

Juwel Hossain avatar   
Juwel Hossain
বিয়ের দাবিতে খালাতো ভাইয়ের বাড়িতে তরুণীর অনশন
বিয়ের দাবিতে খালাতো ভাইয়ের বাড়িতে তরুণীর অনশন
ছবি: সংগৃহীত
ভুক্তভোগী তরুণী সিরাজগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। প্রেমিক আসিফ মাহমুদ তার সম্পর্কে খালাতো ভাই..

সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রেমিক আসিফ মাহমুদের (২১) বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন এক তরুণী (১৮)। দাবি না মানলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে উপজেলার ঘুড়কা ইউনিয়নের হারনী মধ্যপাড়া গ্রামের প্রেমিক আসিফের বাড়িতে তিনি অবস্থান নেন। ঘটনার পর থেকেই প্রেমিক আসিফ আত্মগোপনে রয়েছেন।

ভুক্তভোগী তরুণী সিরাজগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। প্রেমিক আসিফ মাহমুদ তার সম্পর্কে খালাতো ভাই।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আসিফের বাড়িতে আসেন ওই তরুণী। ঘরে প্রেমিককে না পেয়ে তিনি বাড়ির উঠানেই অবস্থান নেন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা সেখানে ভিড় জমান।

ভুক্তভোগী তরুণীর দাবি, খালাতো ভাই-বোন হওয়ার সুবাদে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। এক বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আসিফ বিয়ের কথা বলে বিভিন্ন সময় তার সঙ্গে দেখা করেন। সম্প্রতি বিয়ের কথা বলায় আসিফ বাড়ি থেকে পালিয়ে যান। তরুণী সাফ জানিয়ে দেন, বিয়ে না করলে তিনি বাঁচবেন না।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত আসিফ মাহমুদের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে। আসিফের বাবা আবু হাশেম জানান, তিনি ছেলেকে বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ছেলে বিয়ে করতে রাজি না হয়ে বাড়ি ছেড়ে চলে গেছে।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, ঘটনাটি তারা শুনেছেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Walang nakitang komento


News Card Generator