বরগুনার আমতলীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত এক আসামিকে গ্রেফতার করেছে আমতলী থানা-পুলিশ।
একই ব্যক্তির বিরুদ্ধে দ্রুত বিচার আইনের একটি মামলায়ও গ্রেফতারি পরোয়ানা ছিল।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে আমতলী উপজেলার পশ্চিম চুনাখালী এলাকার নিজ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম মো. সজিব মাতবর (২৪)। তিনি আমতলী উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের মো. তৈয়ব মাতবরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা জি.আর. ৩৩৯/১৮ (পি) নম্বর মামলায় সজিব মাতবরের এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড হয়। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করার আদেশ দেওয়া হয়েছিল।
এ ছাড়া দ্রুত বিচার আইনের ২৪/২২ (পি) নম্বর মামলায়ও তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।
পুলিশের এএসআই রেজাউল হোসেন রাব্বির নেতৃত্বে একটি চৌকস দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো: ইয়াকুব হোসেন জানিয়েছে, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আগামীকাল শনিবার (২৪ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
আমতলীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার | আই নিউজ বিডি
আমতলীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0