দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত..

Abdussattar avatar   
Abdussattar
দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত..
দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা শাখার আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশের উদ্বোধন করলেন দিনাজ..

 

দিনাজপুর প্রতিনিধি 
“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা শাখার আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশের উদ্বোধন করলেন দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

 ২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় হতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে ও নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম। 

বর্ণাঢ্য র‌্যালীতে অংশ নেন বিশেষ অতিথি দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম হাবিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকারম হোসেন, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টি’র পরিচালক মোঃ মোস্তফা কামাল মিলন, পরিচালক ইঞ্জিনিয়ার মঞ্জুর মূর্শেদ সুমন, দিনাজপুর লায়ন্স ক্লাবের ডিরেক্টর লায়ন রেজোয়ান হোসেন চৌধুরী রানা, জেলা কমিটির সভাপতি মোঃ এরশাদুজ্জামান মোল্লা, সঙ্গীত শিল্পী বিপাশা মুরশালিন প্রমুখ। 

র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের মুন্সিপাড়াস্থ লুৎফুন্নেছা টাওয়ারের সামনে এসে সমাবেশস্থলে মিলিত হয়।

 উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ এরশাদুজ্জামান মোল্ল্যা।

 বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, দিনাজপুর চেম্বারের পরিচালক ইঞ্জিনিয়ার মঞ্জুর মূর্শেদ সুমন, বিরল ব্রহ্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাজ আল মিনাল, জেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান প্রমুখ।

 স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আইন বিষয়ক সম্পাদক সমাজকর্মী মুকিদ হায়দার শিপন।

 সমাবেশে বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রতিদিনের এই অকাল মৃত্যুমিছিল বন্ধ করার জন্য আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষ ও চালকদের মাঝে সচেতনতা বৃদ্ধি এখন সময়ের সবচেয়ে বড় দাবি। বক্তারা আরো বলেন, গত ২০১৩ থেকে ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত ১৩ বছরে দেশে ৭২,৭৩৬টি সড়ক দুর্ঘটনায় ১,২৫,৪০৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,৭৬,২৪৯ জন।  ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় নিহত হন ৮,৫৪৩ জন এবং ২০২৫ সালে তা আরও বেড়ে ৯,১১১ জনে দাঁড়ায়। ২০২৬ সালের প্রথম ৯ মাসে বিআরটিএ-এর হিসাব অনুযায়ী ৪,২৮৫টি দুর্ঘটনায় ৪,১৫৭ জন প্রাণ হারিয়েছেন। সড়ক দূর্ঘটনারোধে আইনের পাশাপাশি সচেতনতার কোন বিকল্প নেই। তারা বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের  ট্রাটি বোর্ডের মাধ্যমে সরকার তার পরিবারকে ৫ লক্ষ টাকা করে অনুদান এবং আহত ব্যক্তিকে ৩ লক্ষ টাকা অনুদান প্রদান করে আসছে। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ডোমার) মোঃ জিয়াউর রহমান জিয়া, সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, নির্বাহী কমিটির সদস্য ফুয়াদ, আস্তারুল, মমিনসহ কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়ার রহমান। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Aucun commentaire trouvé


News Card Generator