যশোরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার! | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার!

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
যশোরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার!
যশোরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার!
ছবি: সংগৃহীত
****

যশোরের চৌগাছায় সাত বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, চার বছর আগে পারিবারিকভাবে ওই শিশুর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এরপর মা শহিদুল ইসলামকে বিয়ে করলে শিশুটি তার মায়ের সঙ্গে সৎ বাবার বাড়িতেই থাকত।

গত ১৮ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে শিশুটির মা বাড়ির বাইরে শৌচাগারে যান। এ সুযোগে অভিযুক্ত শহিদুল ইসলাম ঘরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে মা দ্রুত ঘরে ফিরে আসেন এবং শহিদুলকে এর কারণ জিজ্ঞাসা করেন।

এ ঘটনা নিয়ে পারিবারিক কলহের একপর্যায়ে শিশুটির মা তার সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। পরে অভিযুক্ত শহিদুল ইসলাম স্থানীয় লোকজনকে নিয়ে সালিস-বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।

তবে মীমাংসা না হওয়ায় বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ভুক্তভোগীর মা বাদী হয়ে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে শহিদুলকে গ্রেপ্তার করে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ পিপিএম জানান, এ ঘটনায় থানায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। মামলার একমাত্র আসামি শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

আগামীকাল শুক্রবার তাকে যশোর আদালতে পাঠানো হবে।

Inga kommentarer hittades


News Card Generator