গ্লোব শপিং সেন্টারে ভাড়াটিয়াকে মারধর ও দোকান দখলের অভিযোগ

****
Eidok پر شیئر
গ্লোব শপিং সেন্টারে ভাড়াটিয়াকে মারধর ও দোকান দখলের অভিযোগ
تصویر: ماخوذ

নিজস্ব, সংবাদদাতা।।

ঢাকার গ্লোব শপিং সেন্টারে ভাড়াটিয়া ব্যবসায়ীদের ওপর হামলা, মারধর, দোকান দখল ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে গ্লোব শপিং সেন্টারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মার্কেটের সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

অভিযোগকারীদের দাবি, হারুন নামে এক ব্যক্তি ও তাঁর সঙ্গে থাকা লোকজনের পাশাপাশি ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে ব্যবহার করে এসব কর্মকাণ্ড চালানো হয়েছে। তাঁদের অভিযোগ, হামলার পর দোকান দখল করে ভেতরে থাকা মালামাল নিয়ে যাওয়া হয়।

অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ জেনিন, সাইফ হাসান ও মাজেদুল ইসলাম এবং আহ্বায়ক সদস্য সাগর খান ও ইব্রাহীমের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মুস্তাককে জামাল আহমেদ জেনিনের অনুসারী হিসেবে উল্লেখ করেছেন অভিযোগকারীরা।

এ ঘটনায় জড়িতদের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত ও তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে মার্কেটের সব ব্যবসায়ীর জানমাল, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین