ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলীতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৯.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলীতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৯..

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলীতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৯..
ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলীতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৯..
ছবি: সংগৃহীত
জেলা প্রতিনিধি, বরগুনা।। 
 
ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলীর বান্দ্রা বাজারে ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে ২৯ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার ২২ অক্টোবর ভোর সাড়ে ৬টার দিকে বান্দ্রা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে প্রায় ২০০ মিটার দূরে গিয়ে থামে।
আহতদের স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে আমতলী ও কলাপাড়া হাসপাতালে পাঠায়। এদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। আহত অনেকের হাত-পা ভেঙে গেছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, চালক ঘুমিয়ে থাকায় হেলপার বাসটি চালাচ্ছিল।বাসটি ঢাকা থেকে কুয়াকাটায় যাচ্ছিল। দুর্ঘটনার পর থেকেই চালক ও হেলপার পলাতক রয়েছে।
এদিকে দুর্ঘটনা প্রবণ বান্দ্রা মোড়ে সিগন্যাল বাতি না থাকায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। তারা দ্রুত ওই স্থানে সিগন্যাল ল্যাম্পপোস্ট স্থাপন, গতিরোধক ও চার লেন সড়ক নির্মাণের দাবি জানান।
 
कोई टिप्पणी नहीं मिली


News Card Generator