চিকিৎসক দেখানোর কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ সাথী পারভীন, সন্ধান পায়নি পরিবার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চিকিৎসক দেখানোর কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ সাথী পারভীন, সন্ধান পায়নি পরিবার..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
চিকিৎসক দেখানোর কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ সাথী পারভীন, সন্ধান পায়নি পরিবার..
চিকিৎসক দেখানোর কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ সাথী পারভীন, সন্ধান পায়নি পরিবার..
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার তালা উপজেলায় প্রায় দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন সাথী পারভীন (৩০) নামে দুই সন্তানের এক গৃহবধূ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরার তালা উপজেলায় প্রায় দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন সাথী পারভীন (৩০) নামে দুই সন্তানের এক গৃহবধূ। গত ১০ অক্টোবর চিকিৎসক দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তাঁর আর কোনো সন্ধান পায়নি পরিবার। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান না মেলায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের। এদিকে মায়ের ফিরে আসার অপেক্ষায় রয়েছে তাঁর ১০ বছর বয়সী মেয়ে ও চার বছর বয়সী ছেলে।

নিখোঁজ সাথী পারভীন তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের পাঁচপাড়া কারিগরপাড়া এলাকার বাসিন্দা। তাঁর স্বামী আব্দুল আলিম এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর দুপুরে চিকিৎসক দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন সাথী পারভীন। সেদিন রাতে তিনি বাড়িতে না ফেরায় স্বামী আব্দুল আলিম তাঁর খোঁজাখুঁজি শুরু করেন।

আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার পর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

আব্দুল আলিম জানান, তাঁদের সংসারে ১০ বছর বয়সী একটি মেয়ে ও চার বছর বয়সী একটি ছেলে রয়েছে। মায়ের অনুপস্থিতিতে দুই শিশুই মানসিকভাবে ভেঙে পড়েছে। তারা মায়ের জন্য কান্নাকাটি করছে। স্ত্রীকে খুঁজে পেতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, গৃহবধূ নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিট পুলিশ কর্মকর্তা বিষয়টি পর্যবেক্ষণ করছেন। নিখোঁজ নারীর সন্ধান এবং ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

দুই সন্তানের জননী সাথী পারভীনের নিখোঁজের ঘটনায় পরিবারে উদ্বেগ বাড়ছে। স্বজনদের প্রত্যাশা, দ্রুত তাঁর সন্ধান মিলবে এবং তিনি সুস্থভাবে পরিবারের কাছে ফিরে আসবেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator