সিরাজগঞ্জে শহীদ শামসুদ্দিন গেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জে শহীদ শামসুদ্দিন গেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব..

Rakibul Islam avatar   
Rakibul Islam
সিরাজগঞ্জে শহীদ শামসুদ্দিন গেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব..
সিরাজগঞ্জে শহীদ শামসুদ্দিন গেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব..
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ের নির্মাণাধীন শহীদ শামসুদ্দিন গেটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।..

সিরাজগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ের নির্মাণাধীন শহীদ শামসুদ্দিন গেটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে গেটটির উদ্বোধন করেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় ও মো. শাহাদাত হোসেন এবং জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর আহমেদ পলাশ।
 
এ ছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
এর আগে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক পরিদর্শন করেন।
 
এ বি এম আব্দুস সাত্তার বাংলাদেশ সরকারের একজন অবসরপ্রাপ্ত সচিব। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator